বাংলাদেশে আইসিটি অলিম্পিয়াডের প্রয়োজনীয়তা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

২৬ ফেব্রুয়ারি, ২০২২ ২৩:৪৫  
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কর্তৃক আয়োজিত 'চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা' নিয়ে হয়ে গেলো গোলটেবিল বৈঠক। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের কনফারেন্স হলে শনিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়ে সভা। আশরাফুল ইনসান ইভানের উপস্থাপনায় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশে কম্পিউটার সমিতির সভাপতি শহীদ উল মুনির, অর্থনীতিবিদ ও সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান, নর্দার্ণ বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউট সোর্সিং (বাক্কো) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, আমেরিকান বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট এক্সিলেন্স (এবিসিডিই) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক কাজী রাকিব উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে ফারহা মাহমুদ তৃণা, শিক্ষক, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল,প্রিন্সিপাল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আয়েশা এস চৌধুরী, প্রিন্সিপাল, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, মোঃ মোজাহেদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), সোহাগ মিয়া, প্রজেক্ট ডিরেক্টর, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, মনির হোসেন , সিইও, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট,মোহাম্মদ শাহরিয়ার খান, চেয়ারম্যান , হুইসেল, আরেফীন দিপু, সিইও, হুইসেল এবং শামিমা বিনতে জলিল, আহবায়ক, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ অংশ নেন এই নীতি আলোচনায়। বিকেলে জাতীয় সংগীত এর মাধ্যমে গোলটেবিল বৈঠক শুরু হয়। শুরুতেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা বিষয়ে বক্তাগণ আলোকপাত করেন। সভায় ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর সিইও মনির হোসেন বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। হুইসেল এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে আমাদের প্রধান লক্ষ্য আইসিটি জ্ঞানকে একদম তৃনমূল পর্যায়ে পৌঁছে দেওয়া। উল্লেখ্য যে, হুইসেল ও ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর যৌথ উদ্যোগে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সারাদেশব্যাপী অনুষ্ঠিত হবে।